মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

ঘটনাস্থলে উপস্থিত না থেকেও হয়েছেন যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন(২০) হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা ও অতিরিক্ত দায়রা জজ আদালত। এই রায়ে হতাশা প্রকাশ করে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলন করেছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২ আসামীর পরিবারের সদস্যরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) পৌর সদরের মনিরামপুর বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোঃ আঃ সামাদ ও মোঃ ইদ্রিস আলীকে নির্দোষ দাবী করে ন্যায় বিচার প্রার্থনা করে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে মোঃ ইমরান আলী জানান, ২০১২ সালের ২৩ আগস্ট ওয়াজ আলীর মেয়ে শিউলী সাথে মোবাইল কথা বলাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মারামারিতে ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন নিহত হয়। কিন্তু ঘটনার দিন তার বাবা প্বার্শবর্তী জেলা পাবনায় আত্মীয় বাড়িতে অবস্থান করলেও মোঃ আঃ সামাদ বিএনপি’র পোতাজিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে সাব্বির হত্যা মামলার ২৭ নং আসামী করা হয়। শুধুমাত্র বিএনপি’র রাজনীতির সাথে জরিত থাকায় তৎকালীন সময়ে প্রতিপক্ষ প্রভাব বিস্তার করে উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন না করে ভূয়া স্বাক্ষীদের স্বাক্ষ্য নিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা চার্জসীট আদালতে প্রেরণ করে। এরপর ঐ স্বাক্ষীরা বিবাদীদের সাথে কথা বলার সময় আব্দুস সামাদের ঘটনাস্থলে উপস্থিত না থাকার কথা স্বীকার করলেও আদালতে পরিকল্পিত ভাবে বানোয়াট স্বাক্ষ্য দেয়।

অপরদিকে মোঃ নাজমুল হোসেন বলেন, তার বাবা মোঃ ইদ্রিস আলী শাহজাদপুর মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের পিয়ন পদে কর্মরত আছেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও তিনি সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যান এবং সেদিন তিনি কলেজে উপস্থিত ছিলেন যা উক্ত তারিখের কলেজ কর্মচারী হাজিরা খাতায় স্বাক্ষর আছে। তারপরও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ায় তাকে সাব্বির হত্যা মামলায় ৬ নং আসামী করা হয়।

সংবাদ সম্মেলনে দণ্ডপ্রাপ্ত দুই আসামীর দুই ছেলে আরও বলেন, ছাত্রলীগকর্মী সাব্বির হত্যার রায়ে দুজন নির্দোষকে ফাঁসিয়ে দেওয়ায় ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করার প্রক্রিয়া চলছে। ঘটনার সময় উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য নিয়ে মামলা পুণঃতদন্ত করে উচ্চ আদালতের মাধ্যমে তারা ন্যায় বিচার প্রার্থনা করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়ায় ছাত্রলীগকর্মী সাব্বির হত্যা মামলায় ১৩ বছর পর ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই মামলায় আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করে আদালত। গত ২৪ আগস্ট সিরাজগঞ্জ জেলা এ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা অন্য আসামীরা হলেন- শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী, তার ছেলে সেলিম রেজা, কুন্নু, হামিদ এবং তার ভাই আরশেদ আলী।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর