মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

আশুগঞ্জে ভারতীয় জিরা, অলিভ অয়েল ও সাবানসহ দুইজন আটক

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, অলিভ অয়েল ও সাবানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—সোহেল ভূইয়া (৪২), পিতা- আব্দুল মতিন ভূইয়া, সাং- মনোহরপুর এবং শামছুল হক (৪০), পিতা- লোকমান মিয়া, সাং- উদিংদিয়া। উভয়ের বাড়ি নরসিংদী জেলার মাধবদী থানায়।

আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালায়। এসময় ঢাকা মেট্রো-গ-৩১-২৫৯১ নম্বরের একটি প্রাইভেটকার থেকে ২৯০ কেজি ভারতীয় জিরা, ১৩৫ পিস অলিভ অয়েল ও ১২০ পিস সাবান জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক দুইজনকে চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর