মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দোয়ারাবাজারে পৃথক ঘটনায় নিহত ২

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক ঘটনায় মহিলাসহ দুজন নিহত হয়েছেন। তন্মধ্যে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধা এবং গাছের ডালে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘটনা দুটি সংঘটিত হয়।

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের আবু বক্করের স্ত্রী জুবেদা খাতুন (৬০) নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্বামী আবুবক্করও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। অপরদিকে একই সময়ে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও গ্রামের গহীন জঙ্গলে শেওড়া গাছের ডালে কামাল উদ্দিন (৪৫) এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃত কামাল উদ্দিন ওই গ্রামের রজব আলীর পুত্র।

নিহত কামাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ৪০ দিনের (তাবলীগ জামাতের) চিল্লা পালন করতে বাড়ি ছাড়েন কামাল উদ্দিন। কিন্তু বিধি বাম! চিল্লা শেষ হওয়ার ৫দিন আগেই চারদিকে ছড়িয়ে পড়ে কামাল উদ্দিনের মৃত্যুর খবর। বুধবার সন্ধ্যায় নিজ গ্রামের গহীন জঙ্গলে গাছের ডালে কামালের ঝূলন্ত লাশ এবং গাছের নিচে কাপড়ের একটি পুটলা দেখতে পায় আব্দুল মালিক নামে গ্রামের এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ময়না তদন্তের রিপোর্ট পেয়ে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর