মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যশোরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানির মামলা

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

যশোরে মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তিন সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টাকা মানহানীর অভিযোগে আদালতে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের বাসিন্দা এসিআই কোম্পানির লাইভ স্টা এসিস্টেন্ট মুক্তার মোড়ল বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ঝিকরগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলো, ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের বাসিন্দা ও চাঁদনী বিডি ডট কমের লেখক ও প্রকাশক আফজাল হোসেন চাঁদ, সন্তোষনগর গ্রামের বাসিন্দা ও কলারোয়া নিউজের প্রকাশক মিঠুন সরকার এবং আঙ্গারপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে খোরশেদ আলম।

বাদী মামলায় বলেছেন, তিনি এসিআই কোম্পানির লাইভ স্টা এসিস্টেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে পশুর কৃত্রিম প্রজননসহ সেবা দিয়ে আসছিলেন। আসামি আফজাল হোসেন চাঁদ ও মিঠুন সরকার তাদের অনলাইন পত্রিকায় বাদীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়া গত ১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে দেখতে পান ‘‘ঝিকরগাছায় সাবেক সাংবাদিক পরিচয়ে পশু চিকিৎসকের রাম রাজত্ব’’ ৭৫ টাকার বীজ বিক্রয় করছে ১২শ’ টাকা’’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে। এছাড়া দৈনিক সত্যপাঠ পত্রিকায়ও সংবাদটি প্রকাশিত হয়েছে। পরে বাদী জানতে পারেন এই সকল সংবাদ প্রকাশের জন্য প্ররোচনা করেছেন অপর আসামি খোরশেদ আলম। ফলে এতে বাদীর ব্যবসায়ী ও সামাজিক ২০ লাখ টাকার মানসম্মানের হানী হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর