মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

বিএসএমএমইউতে রক্তের এক নমুনায় ৫০ রোগের পরীক্ষা হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯

প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রক্তের এক নমুনা দিয়ে ৫০টি জটিল রোগের পরীক্ষা করা যাবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউয়ের বহির্বিভাগ-২ তে ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠান থেকে বলা হয়, ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের উদ্বোধনের ফলে এখন থেকে গতানুগতকি পরীক্ষার বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রক্তের এক নমুনা দিয়ে ৫০টি জটিল রোগের পরীক্ষা করা যাবে। মাত্র ৫ এমএল রক্তের নমুনা ব্যবহার করে একসঙ্গে ৫০টি জটিল রোগের পরীক্ষার ফল পাওয়া যাবে। বাংলাদেশে প্রথমবারের মতো এ পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো।

ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের মধ্যে রয়েছে Thrombosis Panel, Rheumatology Panel, Vasculitis Panel, Gastroenterology Panel. এসবের মাধ্যমে অনেক জটিল ও বিরল রোগ শনাক্তকরণ আরও অনেক সহজ হবে এবং হাজার হাজার রোগী উপকৃত হবে।

অনুষ্ঠানে ডা. মো. শারফুদ্দিন আহমেদ বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলোজি বিভাগের ‘ইয়ার বুক ২০২২’ এবং ‘EQAS Certificate’ এর উদ্বোধন করনে।

এসময় ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, নতুন কিছু করতে পারলেই আমরা আনন্দ পাই। নতুন কোনো কিছু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সংযোজন করা মানেই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মহলে সুপরিচিতি দান করা। বায়োকেমিস্ট্রি বিভাগ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনলাইন রিপোর্ট করে। এতে করে অনেক রোগীর অর্থ সাশ্রয়ের পাশাপাশি কষ্ট লাঘব হয়েছে। আজ উদ্বোধিত প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরেক ধাপ উন্নীত করা হলো।

অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, অধ্যাপক ডা. ফরিদুল হক মোল্লাসহ উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর