মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গাইবান্ধায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এক নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, গেল ৪ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামের এক স্কুলছাত্রীকে দূর সম্পর্কের ফুফা সজিব ও তার কয়েকজন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। আমাদের সেই বোন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, গাইবান্ধাসহ সারাদেশে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী-শিশু নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ফলে বন্ধ হচ্ছে না এমন জঘন্য অপরাধ।

তাই অবিলম্বে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেইসঙ্গে সারাদেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর