মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে আলোচনায় ওসি

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর পক্ষে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে ‘শুভ কামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন— “মেধাবীদের জন্য শুভ কামনা রইল।”

ওসির এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস পদে তানভির বারী হামিম এবং ৮ নম্বর ব্যালটে এজিএস পদে আছেন তানভির আল হাদী মায়েদ।

দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এমন প্রকাশ্য রাজনৈতিক অবস্থানকে অনভিপ্রেত মন্তব্য করে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন— “ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে প্রচারণা করছে। পুলিশের পদে থেকে কিভাবে একটি দলের জন্য ক্যাম্পেইন করা সম্ভব?”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামের আমির মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, “দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এমন পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত অনভিপ্রেত। অতীতেও তিনি একই ধরণের কাজ করেছেন।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর