মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সরাইলে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে ইব্রাহিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, টহলদল একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ভারতীয় শাড়ী ৫৬১ পিস, কসমেটিকস্ সামগ্রী ৪ হাজার ৪৮৬ পিস, চকলেট ৯ হাজার ৭৮৪ পিস, সিগারেট ৪ হাজার ৯০০ প্যাকেট এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২ কোটি ৫ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা।

অভিযানে আটককৃত কাভার্ড ভ্যানসহ সব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনো প্রকার চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। বিজিবির এসব অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর