মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চবিতে স্থানীয় গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।

গ্রেপ্তাররা হলেন— মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও মো. দিদারুল আলম (৪৬)।

ওসি আবু কাওসার মাহমুদ বলেন, ‘মঙ্গলবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান এখনও চলমান রয়েছে।’এর আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান আবদুর রহিম বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় নামীয় আসামি করা হয় ৯৫ জনকে এবং অজ্ঞাত আরও ৮০০–১০০০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে প্রবেশ করা নিয়ে এক ছাত্রীকে দারোয়ানের চড় দেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলে। পরদিন রবিবার সংঘর্ষ আরো ভয়াবহ রূপ ধারণ করে। সকাল ১১টা থেকে ফের শুরু হয়ে টানা সংঘর্ষ চলে বিকাল ৫টা পর্যন্ত। চবি মেডিকেল সেন্টারের প্রধান ডা. আবু তৈয়ব জানান, সংঘর্ষে আহত হয়েছেন ৪২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে ২ জনকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর