মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে ৭৫ হাজার ৫৭৮টি কনটেইনার বক্স হ্যান্ডলিং

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

চট্টগ্রাম বন্দরে এক মাসের কনটেইনার হ্যান্ডেলিং রেকর্ড সৃষ্টি করেছে। গত আগস্টে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৭৮টি কনটেইনার বক্স হ্যান্ডলিং করে। যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড। বিশেষ করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) দায়িত্ব গ্রহণের পর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক।

বন্দর সূত্রে জানা যায়, আগস্টে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৭৮টি কনটেইনার বক্স হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ ১ লাখ ২২ হাজার ৫১৭ টিইইউস, যা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসের কনটেইনার হ্যান্ডেলিং রেকর্ড।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনাকারী চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিজেএল) এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি আগস্ট মাসে দুটি মাইলফলক গড়ার মাধ্যমে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরও কার্যকর ও গতিশীল করে তুলেছে।

এনসিটির কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন প্রসঙ্গ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই থেকে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে টার্মিনালে দৃশ্যমান পরিবর্তন আসে। সিডিজেএল-এর দক্ষ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ জনশক্তির কারণে জাহাজ আগমন, কনটেইনার ডেলিভারি, কনটেইনার আউটগ্রহণ এবং গেট অপারেশনের প্রতিটি পর্যায়ে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের সামগ্রিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন গতি নিশ্চিত করেছে এই প্রতিষ্ঠান।

দুটি মাইলফলক নিয়ে বলা হয়েছে, ২৮ আগস্ট ২০২৫ এনসিটিতে একদিনে ৫ হাজার ১৯ টিইইউস (বিশ একক কনটেইনার) হ্যান্ডলিং করে রেকর্ড গড়ে সিডিডিএল। এর তিনদিন পর, ৩১ আগস্ট আগের রেকর্ড ছাড়িয়ে এনসিটিতে একদিনে ৫ হাজার ৬১ টিইইউস হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে আরেকটি মাইলফলক অর্জন করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর