মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

মীরসরাইয়ে সিএনজি চালকের সাথে পর্যটকদের সংঘর্ষ, আহত ১৫

জিয়াউর রহমান জিতু, মীরসরাই (চট্টগ্রাম)

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

বলা হয় চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা এখন পর্যটনের দেশ। এখানে প্রকৃতির টানে ছুটে আসেন বিভিন্ন জেলা উপজেলার মানুষ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১২ নং খৈয়াছড়া ঝর্ণায় পর্যটকদের একটি বাস প্রবেশ করতেই স্থানীয় সিএনজি চালকদের সাথে তর্ক-বিতর্কের জেরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জানা যায়, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে ঘুরতে আসা পর্যটকরা বাস নিয়ে খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজি চালকরা তাদেরকে বাধা দেন, কারণ তাদের মতে বড় বাস ঝর্ণার রাস্তায় প্রবেশ করা সম্ভব নয়। এই বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে সিএনজি চালকদের তর্ক-বিতর্ক শুরু হয় একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা যখন বাস নিয়ে প্রবেশ করার সময় তাদেরকে বলি, বড় বাস ঝর্ণায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তখন প্রায় ১০ থেকে ২০ জন আমাদের উপর হামলা শুরু করে।’

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে পর্যটক বিপ্লব বলেন, ‘আমরা গাড়ি নিয়ে প্রবেশ করার পর তারা আমাদের উপর চড়াও হয়। আত্মরক্ষার্থে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। পর্যটকরা ঢাকা-চট্টগ্রাম রোড ব্যারিকেড করে রাখেন। তবে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বিষয়টি সমাধান করা হয়।

এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর