মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বাংলাদেশের প্রতিপক্ষ এখন কাজাখাস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩

এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারবে, এটা অনুমেয় ছিল। গতকাল দুপুরে বাংলাদেশ ৫-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর এই হারের ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

তৃতীয় স্থান পাওয়ার টার্গেট ছিল, সেটাই পেয়েছে বাংলাদেশ। 'এ' গ্রুপের কাজাখাস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা বৃহস্পতিবার। একইভাবে জাপানের খেলা হবে চাইনিজ তাইপের বিপক্ষে। দুই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে।

বাংলাদেশ যদি কাজাখাস্তানকে হারিয়ে পরবর্তী ম্যাচে জেতে, তাহলে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছে হকি ফেডারেশন।

ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠানরত এশিয়া কাপ হকিতে গতকাল বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে চার গোল হজম করে বাংলাদেশ এক গোল করে। পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন সোহানুর রহমান সবুজ।

এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবার নিয়ে আটটি ম্যাচ খেলল। প্রাপ্তি হচ্ছে ১৯৯৪ সালে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। আরেকটি প্রাপ্তি হচ্ছে আট ম্যাচে গোল হজম করেছে ৪৯ এবং বাংলাদেশ গোল করেছে তিনটা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর