মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যশোরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৭:২৪

যশোর সদর উপজেলার বড় গোপালপুর ফুলতলা বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষু্দ্ধ হয়েছে ওই বাজারের ব্যবসায়ীরা। তারা শনিবার সারাদিন দোকানপাট বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ করেছে। এই ঘটনায় ব্যবসায়ী মাহাবুব হোসেন কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মাহাবুব হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তিনি জমি কেনাবেচার ব্যবসা করেন। ফুলতলা বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। সকাল ৮টার সময় এসে দেখেন দোকানের ভেতরে দাহ্য পদার্থ দিয়ে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ওই আগুনে সার্টার ভেঙ্গে গেছে। থাইগ্লাস ভেঙ্গে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। পরে তিনি পাশের একটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় দেখার চেষ্টা করেন, দিবাগত রাত সোয়া ৪টার দিকে এক ব্যক্তি মাতায় প্লাস্টিকের বস্তা নিয়ে দোকানের সামনে আসে। এবং সার্টারের নিচ দিয়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। তার মুখমন্ডল দেখা যাচ্ছেনা বলে তাকে চিনতে পারেননি। এই ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। সংবাদ পেয়ে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে যান।

ব্যবসায়ী মাহাবুবের দাবি শত্রুতা বসত কেউ তার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। ফলে ওই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর