মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শিক্ষাকে বহুমাত্রিক জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে তুলে ধরতে প্রকাশিত হলো ইসলামিক স্টাডিজ ক্লাব

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৮:৩৮

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বুধবার (২৭ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করল ইসলামিক স্টাডিজ ক্লাব। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে বহুমাত্রিক রূপে প্রসারিত করা, নৈতিক ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোই ক্লাবটির প্রধান উদ্দেশ্য। ক্লাবটি মোট ১৩টি লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে।

এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় আলোচনা, আবৃত্তি, গবেষণা, লেখালেখি, বিতর্ক, উপস্থাপনা, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার, হামদ, নাত, ল্যাংগুয়েজ ক্লাব কার্যক্রম, খেলাধুলা ও কবিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ, ইতিহাস বিভাগ কর্তৃক পরিচালিত ইতিহাস ক্লাবের সভাপতি আল শাহারিয়ার ইমন এবং ইসলামিক স্টাডিজ ক্লাবের অন্য সদস্যবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামিক স্টাডিজ ক্লাব শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্লাব ভবিষ্যতে কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর