মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৫:০৪

২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেখানে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা পাশাপাশি সংলাপের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে।

আখতার আহমেদ বলেন, আমরা আগামী নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা ২৪ ভাগে ভাগ করে প্রস্তুত করেছি। কর্মপরিকল্পনায় একটি কাজ আরেকটির সঙ্গে সম্পর্কিত। এর একটি হচ্ছে অংশীজনদের সঙ্গে সংলাপ।

তিনি বলেন, রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নারী নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে।

‘এবার তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের বয়স ১৮ বছর তাদের নিয়ে ভোটার তালিকা করবো’- বলেন ইসির এ জ্যেষ্ঠ সচিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর