মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মাভাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ ইদ্রিস আলী

বিজয় সরকার, মাভাবিপ্রবি

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৩:৫৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ খাদেমুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে । এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানা যায় ।

অফিস আদেশে বলা হয়,যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জানাচ্ছি যে, ২৭/০৮/২০২৫ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে আপনাকে রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

এই বিষয়ে অধ্যাপক ড.মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এক বিশাল কর্মযজ্ঞের বিষয়। বিভাগের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, যেমন-একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস সম্পন্ন, সময়মতো পরীক্ষা গ্রহণ এবং ন্যূনতম সময়ে ফলাফল প্রকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করব। রসায়ন যেহেতু একটি মৌলিক ও গবেষণাধর্মী বিষয়, সুতরাং এ বিষয়ের লক্ষ্য পূরণে ব্যবহারিক ও গবেষণা কার্যক্রমের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে মনোযোগ দিব।

বিভাগে ল্যাবরেটরি ও ক্লাসরুমের অনেক সংকট রয়ে গেছে—এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট চাহিদা প্রেরণ ও নিবেদন জানাব। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে এবং শিক্ষার্থীদের সমস্যাবলী আরও কাছ থেকে জানার চেষ্টা করব।

সর্বোপরি, একটি বিভাগের কার্যক্রম যেহেতু একটি দলবদ্ধ কর্ম, সুতরাং সহকর্মীদের সহযোগিতা গ্রহণ করে একাডেমিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উন্নয়নে সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকলের সহযোগিতায় রসায়ন বিভাগকে আন্তর্জাতিক মানের একটি বিভাগে রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর