মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৩:৪০

ইনজুরি থেকে ফিরে এক ম্যাচ খেলে আবারও অস্বস্তিতে পড়েন লিওনেল মেসি। তাই মাঝে আরও দুই ম্যাচ মাঠের বাইরে কাটাতে হয় এই আর্জেন্টাইন মহাতারকাকে। তবে মাঠে ফিরেই ঝলক দেখালেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে লিড নেয় সফরকারী অরল্যান্ডো। প্রথমার্ধের যোগ করা সময়ে মারকো পাসালিচ ১৮ গজ দূর থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত এই লিড ধরে রেখেছিল অরল্যান্ডো।

তবে এরপর ঝলক দেখান মেসি। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মায়ামি অধিনায়ক। এরপর ৮৮তম মিনিটে জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এতেই ম্যাচে লিড নেয় স্বাগতিকরা।

আর ম্যাচের যোগ করা সময়ে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এর মাধ্যমে মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা-এমএক্স-এর দলগুলোকে নিয়ে আয়োজিত এই আন্তঃসীমান্ত প্রতিযোগিতার ফাইনালে উঠল মায়ামি।

২০২৩ সালে মেসি যখন প্রথম এমএলএস-এ খেলতে আসেন, তখনই ইন্টার মায়ামি এই শিরোপা জেতে। রোববার (৩১ আগস্ট) ফাইনালে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি অথবা সিয়াটেল সাউন্ডার্সের মুখোমুখি হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর