মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদলের অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ১৭:৩৮

২৭ আগস্ট আনুমানিক ৪:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস-৩,৮৫২ পিস এবং সিগারেট-৯১৭ প্যাকেট আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৪৫ লক্ষ ৫৮ হাজার ১ শত ৫০ টাকা। এছড়াও গত ২৫ আগষ্ট ২৫,৪৫,৫০০/- (পঁচিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ভারতীয় ফুচকা-২১৭৫ কেজি ও জিরা-৮১০ কেজি আটক করে আখাউড়া কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাতে ভারত হতে চোরাচালানী মালামালসহ যে কোন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর।

এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর