মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমার নদে আবহমান গ্রাম-বাংলার শতবছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ির কুমার নদে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এতে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এ নৌকা বাইচ দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সবাই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। এ সময় নদের পাড়ে বসে হরেক রকমের খেলনা ও মিষ্টির পশরা। আয়োজন করা হয় মেলারও।

তেলজুড়ির ঐতিহ্যবাহী ১২৩তম এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লিয়াকত সিকদার।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নৌকার মালিকদের পুরস্কার স্বরূপ নগদ অর্থ দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর