মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আইন-শৃঙ্খলা কার্যক্রম পর্যালোচনায় পুলিশ সুপার পলাশবাড়ীতে

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ১৫:৩৯

গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা পলাশবাড়ী থানা পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং থানার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি থানায় কর্মরত সকলকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে থানা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর