মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সেপ্টেম্বর থেকে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১৭:১৪

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি আলাদাভাবে বিক্রয় কেন্দ্রগুলোতে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রতি কর্মদিবসের প্রতিটি উপজেলার বিক্রয়কেন্দ্রে এক টন করে আটা বরাদ্দ দেওয়া হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর সুলভমূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে সারা দেশে (সিটি করপোরেশন, শ্রমঘন জেলা/উপজেলা, জেলা সদর পৌরসভা) ওএমএস কার্যক্রম চলছে।

টিসিবির তথ্য অনুসারে, বর্তমানে রাজধানীসহ বিভিন্ন বাজারে প্রতিকেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি। সে হিসেবে প্রতি কেজি আটায় ২০ টাকা সাশ্রয় হবে। বর্তমানে ওএমএসের পাশাপাশি টিসিবির মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় ৩০ টাকা কেজির দরে ৫ কেজি করে চাল বিক্রি করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর