মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভাঙ্গায় বিস্ফোরক মামলায় নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাঙ্গা (ফরিদপুর)

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১২:১৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিস্ফোরক মামলায় যুবলীগের নেতা মিজানুর রহমান (৪৮) কে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমানের পুত্র।

জানা যায়, মিজানুর দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক এমপি নিক্সনের আস্থাভাজন নেতাদের একজন হিসেবে পরিচিত।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, “বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।”




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর