মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১১:৫৫

অখন্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক মোঃ আতাউলাহ ও অন্যান্য নেতাকর্মীদের উপর বিএনপি'র ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল, আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও তার সহযোগীদের অতর্কিত হামলার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে। নির্বাচন কমিশনের শুনানীস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছে, জনগণের রায়ের উপর তাদের আস্থা নেই।

বক্তারা আরও বলেন, অখন্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি। এ দাবি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জনস্বার্থ। তাই এ দাবির পথে প্রতিবন্ধকতা সৃষ্টির সকল অপচেষ্টা রুখে দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন—
আক্কাস মীর, শরিফ মামুন বাতেন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, আসাদুজ্জামান খোকন, জয়ন্তী বিশ্বাস, খায়রুল ইসলাম, মুজিবুর রহমান আলমগীর হোসাইন, ইন্জঃডামিল.ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর