মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার পাভেল, গোলপোস্ট থেকেও ১৭ সেন্টিমিটার উঁচু

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৬:৩৬

ছিলেন বাস্কেটবল খেলোয়াড়। সেখান থেকে নাম লিখিয়েছেন ফুটবলে। আর ফুটবল মাঠে নেমেই রেকর্ড গড়েছেন সাবেক এনবিএ খেলোয়াড় পাভেল পদকোলজিন। ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি) লম্বা এই রাশিয়ান এখন বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার। যিনি গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার উঁচু।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ঠেলে বল দখলের চেষ্টা করছেন পাভেল। পরে অবশ্য নিজে বল হারিয়ে ফেললে সেই খেলোয়াড়কে পিঠ চাপড়ে সান্ত্বনা দেন তিনি। আরেক ভিডিওতে দেখা যায়, দলের ড্রেসিংরুমে ঢুকতে মাথা বেশ নিচু করতে হচ্ছে তাকে। সতীর্থরা ঘাড় উঁচিয়ে অনেকটা আকাশের দিকে তাকিয়ে তার সঙ্গে কথা বলছিলেন।

বাস্কেটবলে নামডাক থাকলেও ফুটবলার ছিলেন না পাভেল। তিনি খেলেছেন যুক্তরাষ্ট্রের এনবিএ লিগের দল ডালাস ম্যাভেরিকসে। তবে বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালিতে ভুগছেন পাভেল। এরপর দীর্ঘ বিরতি শেষে এবার পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন। ৪০ বছর বয়সী এই রাশিয়ানকে দেখে মনে হয় ফুটবল মাঠে এক দৈত্য নেমেছে! গত মঙ্গলবার রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক হয়েছে তার।

২০১৮ সালে যাত্রা শুরু করে মিডিয়া ফুটবল ক্লাব আমকাল মস্কো। ক্লাবটির খেলোয়াড়রা মূলত সেলেব্রিটি হলেও রাশিয়ান কাপ আসরটি পুরোপুরি অপেশাদারদের নয়। রাশিয়ান ফুটবল ইউনিয়নের অনুমতি নিয়ে এখানে পেশাদার ও অপেশাদার খেলোয়াড় একসঙ্গে অংশ নেন। সেই সুযোগেই মাঠে নামলেন পাভেল। ফুটবল মাঠে নামার মাধ্যমে একটি অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার এখন পাভেল পদকোলজিন। তার আগে সবচেয়ে লম্বা ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন সাবেক বেলজিয়ান গোলকিপার ক্রিস্তফ ফন হাউট (২.০৮ মিটার)। ডেনিশ গোলকিপার সাইমন ব্লোখ জোর্গেনসন ও ইংলিশ স্ট্রাইকার কাইল হাডলিনের উচ্চতা ২.১০ মিটার।

আবার জার্মান ফরোয়ার্ড জোনাথন মেরটাশের উচ্চতা ২.১৪ মিটার বলে জানিয়েছে অন্য একটি মাধ্যম। কিন্তু ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়ে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন পাভেল। গোলপোস্টের ক্রসবার থেকেও ১৭ সেন্টিমিটার লম্বা তিনি। এনবিএ ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি পাভেল। ২০০৪ সালে ইউটাহ জ্যাজ তাকে ড্রাফটে ২১তম খেলোয়াড় হিসেবে নিয়েছিল। এনবিএ ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি পাভেল। ২০০৪ সালে ইউটাহ জ্যাজ তাকে ড্রাফটে ২১তম খেলোয়াড় হিসেবে নিয়েছিল।

পরবর্তীতে পাভেলকে ডালাস ম্যাভেরিকসে পাঠানো হয়। ডালাসের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছিলেন। পরে দেশে ফিরে রাশিয়ান সুপার লিগে খেলা শুরু করেন। কালুগার বিপক্ষে ম্যাচে শুরুতে ব্যাকলাইনে খেলেছেন তিনি। ১৯ মিনিট পর তাকে তুলে নেওয়া হয়। তবে একটি কর্নার কিকে হেডে গোলের সুযোগ পেয়েছিলেন পাভেল, অতিরিক্ত লম্বা হওয়ার কারণে সেটি কাজে লাগাতে পারেননি।

ম্যাচটি ১-০ গোলে জিতেছে পাভেলের দল আমকাল। ম্যাচ শেষে ‘বাজা নিউজ’কে পাভেল বলেছেন, ‘এই খেলায় নামতে পারাটা আমার জন্য দারুণ সুযোগ। আমি রাশিয়ান কাপে খেলছি। সত্যি বলতে জানি না, কী বলা উচিত। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর