মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাড়িতে ওয়াফল বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:০৭

পাশ্চাত্যে সকালের নাশতা হিসেবে ওয়াফল বেশ জনপ্রিয়। বর্তমানে আমাদের দেশেও এটি বেশ পরিচিতি লাভ করেছে। অভিজাত রেস্তোরাঁ থেকে স্ট্রিট ফুড এখন সব জায়গায় ওয়াফল পাওয়া যাচ্ছে। হালকা ও মুচমুচে খাবারটি আমরা ডেজার্ট হিসেবে খেয়ে থাকি।

প্যাকেটে করে হাঁটতে হাঁটতে, রিকশা বা গাড়িতে বসে ওয়াফল খাওয়া যায়। ওয়াফল বানানো খুবই সহজ। ওয়াফেল মেকার থাকলে অল্প কিছু উপকরণে বাড়িতেই বানাতে পারবেন।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে ওয়াফল তৈরি করবেন-

উপকরণ
১.ময়দা দেড় কাপ
২. বেকিং পাউডার ২ চা চামচ
৩. বেকিং সোডা ১ চা চামচ
৪. ডিম ২টি
৫. দুধ ৪ টেবিল চামচ
৬. লাল চিনি আধা কাপ
৭. মাখন ৩ টেবিল চামচ
৮. তেল আধা কাপ
৯. ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামচ

টপিংসের জন্য: ফল, ভ্যানিলা আইসক্রিম, চকলেট সস ও হুইপ ক্রিম।

প্রস্তুত প্রণালি

একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার আলাদা করে ডিম, দুধ, আধা গলানো মাখন, ভ্যানিলা অ্যাসেন্স একসঙ্গে বিট করুন। এবার শুকনা মিশ্রণ এবং ডিম, দুধের মিশ্রণটি একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করুন।

ওয়াফেল মেকারটি প্রিহিট করে সমানভাবে ব্যাটার ঢেলে দিন। তিন থেকে পাঁচ মিনিট বেক করে নিন। ওয়াফেল মেকার থেকে বাষ্প বের হওয়া বন্ধ হয়ে গেলে বুঝবেন ওয়াফেল হয়ে গেছে। এবার একটি পাত্রে ওয়াফল নিয়ে তার ওপরে পছন্দমতো ফল, চকলেট সস, হুইপ ক্রিম বা আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর