মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৮:২৭

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসন ও শিক্ষকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ‘কিশোরগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায়’ এসব কথা বলেন তিনি।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, গণমাধ্যম কর্মীরাও আমাদের শিক্ষা পরিবারেরই সদস্য। বিভিন্ন বিদ্যালয়ে যে সকল সমস্যা রয়েছে সেগুলোর বিষয়ে জানতে আমরা অনেক সময়ই সাংবাদিকদের ওপর নির্ভর করি। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমরা সেগুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাই সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে-বিভিন্ন গল্প-কাহিনী ও সাহিত্য। পাশাপাশি, নৈতিক জীবনযাপনে অভ্যস্ত করে গড়ে তোলা। এছাড়াও শিশুদের মাঝে একাত্মবোধ, মমত্ববোধ ও শৃঙ্খলাবোধ জাগ্রত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, শিশুরা শিক্ষকদেরকে আদর্শ হিসেবে দেখে বেড়ে ওঠে। তাই, প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে।

উপদেষ্টা এ সময় শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠ্যপুস্তকের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর