মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রয়াত দিয়োগো জোতার নাম ভাঙিয়ে ৭৮ লাখ টাকা প্রতারণা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৬:২৪

প্রয়াত লিভারপুল তারকা দিয়োগো জোতার নাম ভাঙিয়ে এক প্রতারক চক্র গড়ে তুলেছে ভুয়া অনুদান তহবিল। তারা diogojotafoundation.org নামে একটি ওয়েবসাইট খুলে সেখানে জোতা ও তার পরিবারের ছবি ব্যবহার করে অনুদান সংগ্রহ শুরু করে।

ওয়েবসাইটটিতে লিভারপুল এফসি, ইউনিসেফ, আলিয়াঞ্জ এবং পর্তুগিজ প্ল্যাটফর্ম অব ডেভেলপমেন্ট এনজিওর লোগো ব্যবহার করা হয়। ফলে অনেকেই ভেবে নেন এটি জোতার পরিবার বা লিভারপুল ক্লাবের উদ্যোগ। কিন্তু দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে নিশ্চিত হয়েছে, ফাউন্ডেশনটির সঙ্গে জোতার পরিবার বা লিভারপুলের কোনো সম্পর্ক নেই।

প্রতারকরা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নেওয়ার ব্যবস্থা করে এবং এই ভুয়া ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৬৪ হাজার ২৫০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭৮ লাখ ৪০ হাজার) হাতিয়ে নেয়। ঘটনা জানাজানি হওয়ার পর লিভারপুল কর্তৃপক্ষ জানায়, প্রয়াত জোতার নামে কোনো ফাউন্ডেশনের সঙ্গে ক্লাব বা তার পরিবারের কোনো সম্পর্ক নেই।

তারা আরও অনুরোধ করেছে, জোতাকে স্মরণ করতে চাইলে অফিসিয়াল স্টোর থেকে তার নম্বর–২০ জার্সি কেনা যেতে পারে, যার বিক্রয়লব্ধ অর্থ সরাসরি ক্লাবের অফিসিয়াল ফাউন্ডেশনে যাবে।

সংস্থাটি জানিয়েছে, কোনো দুর্ঘটনা বা মৃত্যুর পর প্রায়ই প্রতারক চক্র মানুষের আবেগ ও সহানুভূতিকে কাজে লাগিয়ে ভুয়া তহবিল গড়ে তোলে। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, গত ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর