মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ফ্যাক্ট চেকিং বিষয়ে বিএসআরএফ’র সদস্যদের প্রশিক্ষণ দিল এনআইএমসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৮

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের ৬০ জন সদস্যকে ‘ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিক’ সংক্রান্ত প্রশিক্ষণ দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ইনস্টিটিউটের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আবুরুশদ মো. রুহুল আমিন।

এতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাক্ট চেকিং অ্যান্ড ভেরিফিকেশন টেকনিক সম্পর্কে আলোচনা করেন। তিনি আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও উদ্দেশ্যমূলক তথ্য রোধে মানুষ ও সমাজকে রক্ষা করার জন্য গণমাধ্যকর্মীদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।


জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।


প্রধান আলোচক আবুরুশদ মো. রুহুল আমিনের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ভুয়া সংবাদ প্রতিরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সোস্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, টুইটার আইনের আওতায় আনা এবং সাংবাদিকতায় অপতথ্য রোধে সঠিক তথ্য যাচাইয়ের কৌশলের বিষয় উঠে আসে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য ফ্যাক্টস চেকিং টুলস ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক এবং বিএসআরএফ এর সাধারণ সম্পাদক মাসউদুল হক কর্মশালায় আলোচনা করেন।

কর্মশালাটির পরিচালক ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আবুজার গাফফারী, এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক নাফিস আহমেদ এবং সহকারী গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর