মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার সীমান্তে ৪ হিজড়া আটক

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৮:৫০

ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তারা হলেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), একই জেলার রৌমারী থানা সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে রেজা আহমেদ (২০), একই জেলার কোতোয়ালী থানার মজিদা কলেজ পাড়ার মো. কালামের মেয়ে মোসকান আক্তার (২০) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কুচমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রনি হাসান (২৫) ।

পুলিশ সূত্র জানায়, বুধবার (২০) ভোর ৩টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৪ বাংলাদেশি হিজড়াকে আটক করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ স্থানীয় বাঁশতলা বিওপি'র হাবিলদার কামাল সরদার (নম্বর- ৬৪৫৭৩) । বুধবার সকালে আটককৃতদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ হিজড়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর