মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৭:১১

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (২০ আগস্ট) সকালে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন গত ১০ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করেছে। এ সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী।

প্রতিবাদকারীরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন, এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, এর আগেও দফায় দফায় তারা একই দাবিতে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর