মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আজ থেকে সিলেটে শুরু টাইগারদের অনুশীলন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৫:০৮

সামনে এশিয়া কাপ। তার আগে নেদারল্যান্ডস সিরিজ। এই দুই মিশনকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুশীলনপর্ব সেরেছে বাংলাদেশ দল।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু ৩০ আগস্ট। সিরিজটি হবে সিলেটে। গতকাল (মঙ্গলবার) রাতে সিলেটে পৌঁছেছে টাইগাররা। আজ (২০ আগস্ট) থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের অনুশীলন, যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত।

জাতীয় দলের এই ক্যাম্পে থাকছেন ২১ জন ক্রিকেটার। আগামী ২৪ এবং ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ তারিখ দুই ভাগে ভাগ হয়ে ক্যাম্পের ক্রিকেটাররা একটি ম্যাচ অনুশীলন ম্যাচ খেলবে। অবশ্য ক্যাম্পের বাইরে থেকেও ৬-৭ জন ক্রিকেটার থাকার কথা রয়েছে। পরবর্তীতে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হলে সিলেট ছাড়বেন বাকি ক্রিকেটাররা।

২৪ আগস্ট নেদারল্যান্ডস দল আসবে বাংলাদেশে। ৩০ আগস্ট তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ১ এবং ৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে দল ঘোষণা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর