মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নেতাহিয়াহুকে অস্ট্রেলিয়ার মন্ত্রী

কতজন মেরেছেন, তা দিয়ে শক্তি মাপা হয়না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৪:৫০

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ‘দুর্বল’ আখ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, ‘আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয়না।’ বুধবার অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

টনি বার্ক বলেন, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সেটা করেছেন সেটা দিয়েই শক্তি অনেক ভালোভাবে পরিমাপ করা যায়।

যখন এমন একটি সিদ্ধান্ত এসেছে, যেটা আমরা জানি যেটা ইসরায়েল পছন্দ করবে না, আলবানিজ সরাসরি নেতানিয়াহুকে বলেছেন। তিনি বলেছেন আমরা কী করতে যাচ্ছি, যাতে এতে আপত্তি থাকলে সরাসরি বলতে পারেন। তারপর তাদের কথা শুনে, জনসমক্ষে ঘোষণা করে যা করা দরকার তা করা হবে।

এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অ্যান্থনি আলবানিজের ওপর তীব্র আক্রমণ চালান নেতানিয়াহু।

তিনি বলেন, ইতিহাস আলবানিজকে “একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে স্মরণ করবে যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছিলেন।”

গাজা যুদ্ধ ঘিরে সাম্প্রতিক সময়ে দুই ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাওয়ার এই সম্পর্ক আরো খারাপ হয়েছে। গত সোমবার ইসরায়েলের কট্টর ডানপন্থী এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া।

তার বক্তব্য দেশটিকে বিভক্তির দিকে ঠেলে দিতে পারে এমন আশঙ্কায় তার ভিসা বাতিল করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর