মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইলিশে মেলে যেসব উপকারিতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৩:২০

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। আর মাছের মধ্যে ইলিশ হচ্ছে সবচেয়ে সেরা। স্বাদ আর পুষ্টিগুণের কারণে ইলিশ পেয়েছে মাছের রাজার মর্যাদা। ইলিশ রান্না, ভাজা, ভাপা, ঝোল -সবভাবেই খেতে মজা। এই মাছের রয়েছে বহু স্বাস্থ্যগুণ। অনেকের হয়তো জানা নেই, ইলিশ খেলে শরীরে নানা ধরনের উপকার হয়।

ইলিশ মাছের তেলে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। একইসঙ্গে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে শরীরকে ফিট রাখে।

চোখের স্বাস্থ্য
ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ও অন্ধত্ব প্রতিরোধে ইলিশ মাছ উপকারী।

বাতের ব্যথায় মুক্তি
শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি দেখা দিলেই অস্টিওআর্থারাইটিস বা সাধারণ বাত রোগ দেখা দেয়। ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি বাত রোগের ঝুঁকি কমায়।

হাঁপানি প্রতিরোধ
গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত উপকারী। যারা নিয়মিত ইলিশ মাছ খান তাদের ফুসফুস বেশি শক্তিশালী হয়। এমনকী শিশুদের হাঁপানি সারিয়ে তুলতেও উপকারী ইলিশ মাছ।

ত্বকের স্বাস্থ্য রক্ষা
ইলিশে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকায় ত্বক ভালো রাখতে ভূমিকা রাখে। এছাড়া ইলিশে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের বলিরেখা ও ফাইন লাইন কমাতেও সহায়ক। নিয়মিত ইলিশ মাছ খেলে আপনার ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর