মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

হাটুপানিতেও ডুবে নেই শিক্ষা, তাবুতে চলছে পাঠদান

মুহাইমিনুল হক, মনিরামপুর (যশোর)

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:৩২

যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের ৩১ নং ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাটুপানি জমে থাকলেও থেমে নেই শিক্ষার আলো।

বিদ্যালয় প্রাঙ্গণ দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণেশ মণ্ডল ও সহশিক্ষকরা শিক্ষার্থীদের জন্য অনন্য উদ্যোগ নিয়েছেন। বিদ্যালয়ের পাশের উঁচু স্থান, কৃষ্ণ বিশ্বাসের বাড়ির আঙিনায় নিজেদের উদ্যোগে একটি তাবু টানিয়ে সেখানে চলছে নিয়মিত পাঠদান।

শিক্ষার্থীরাও খোলা আকাশের নিচে হলেও আগ্রহ নিয়ে ক্লাস করছে। প্রধান শিক্ষক প্রাণেশ মণ্ডল জানান, বিদ্যালয়ে পানি ওঠার কারণে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছিল না। শিক্ষা অফিস থেকে কোনো সহায়তা না পাওয়ায় আমরা শিক্ষকরা মিলে নিজ খরচে তাবু কিনে শিক্ষা কার্যক্রম চালু করেছি। অভিভাবকরাও শিক্ষকদের এ উদ্যোগে খুশি। তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না হওয়ায় সবাই কৃতজ্ঞ। বিদ্যালয়ের এমন আত্মপ্রত্যয়ী উদ্যোগ আবারও প্রমাণ করেছে—সঙ্কট যত বড়ই হোক, শিক্ষার আলো নিভে যেতে দেয় না নিবেদিতপ্রাণ শিক্ষকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর