মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৮:৩৫

'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি'-এই প্রতিপাদ্যে সারাদেশের মতো গাইবান্ধাতেও জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে আজ (সোমবার, ১৮ আগস্ট) র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অংশীজনরা অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক প্রমুখ। জেলা

এসময় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাতের অবদান অনন্য। বর্তমানে গাইবান্ধার বিভিন্ন পুকুর, খাল-বিল ও নদ-নদীতে মাছ চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাতের অবদান অনন্য। বর্তমানে গাইবান্ধার বিভিন্ন পুকুর, খাল-বিল ও নদ-নদীতে মাছ চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে বক্তরা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এর মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর