মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গাজা সিটিতে হামলা তীব্র করল ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৬:৩৪

ইসরায়েল গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলের পরিকল্পনার আগেই সেখানে হামলা তীব্র করছে। সোমবার ভোর থেকে পুরো উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাজার হাজার পরিবার গাজা সিটির জয়তুন এলাকা ত্যাগ করেছে, যেখানে কয়েক দিনের ধারাবাহিক হামলায় এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। রোববার গাজা সিটিতে আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হন।

হামাস ইসরায়েলের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে এবং গাজা সিটির অধিবাসীদের জোরপূর্বক সরানোর চেষ্টা, পাশাপাশি আশ্রয় ও মানবিক সহায়তার প্রতিশ্রুতিকে খোলাখুলিভাবে প্রতারণা বলে আখ্যায়িত করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েল গাজায় উদ্দেশ্যপ্রণোদিত দুর্ভিক্ষ অভিযান চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের জীবনযাপন, স্বাস্থ্য ও সামাজিক কাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ জন নিহত এবং এক লাখ ৫৫ হাজার ২৭৫ জন আহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর