মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দুর্ঘটনার কবলে ইবি শিক্ষকবাহী বাস

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৪:৩৮

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকবাহী (কোস্টার) একটি বাস। রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ১১ মাইল (বৃত্তিপাড়া) এলাকায় রূপসা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন শিক্ষকসহ ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ড্রাইভার ও একজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া শহর থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে শিক্ষকদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এদিক থেকে কুষ্টিয়াগামী রূপসা বাস আসতেছিলেন। ১১ মাইল এলাকায় এসে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ড্রাইভার ভিতরে চাপা পড়লে উপস্থিত ছাত্র জনতা বাসের সম্মুখে দড়ি বেঁধে জায়গা প্রশস্ত করে বের করেন ড্রাইভারকে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, ‘১১ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার নজরুল চাপা পড়ায় এক্স-রে করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ইনজুরি সম্পর্কে জানা যাবে। আল হাদিস বিভাগের একজন শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। বাকিরা তেমন আহত হননি। সব মিলিয়ে ৬-৭ জন ছিলেন।’

তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি গ্যারেজে পাঠানো হচ্ছে আর রূপসা বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাবে। রূপসা বাস মালিকের সাথে কথা বলেছি। তারা আসলে আলোচনায় বসা হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর