মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নবীনগরে রাস্তা পানির নিচে, দুর্ভোগে পৌরবাসী

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৭:৫২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ড এর অন্তর্গত পশ্চিমপাড়ার (ফতেহপুর রাস্তা) রাস্তা পানির নিচে তলিয়ে থাকার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঐ মহল্লাবাসীকে। শিক্ষার্থী ও পথচারীদের হাঁটুসমান ময়লাযুক্ত পানি পেরিয়ে যাতায়াত করতে হয়। কখনো পানির নিচে ডুবে থাকা রাস্তার খানাখন্দে পড়ে গিয়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ময়লা পানির কারণে চর্মরোগসহ ছড়িয়ে পড়ছে নানা রোগ। স্থানীয়দের অভিযোগ- রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে এ রাস্তাটি বছরের দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকে। এ ছাড়া সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সরেজমিন দেখা যায়- নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ড এর অন্তর্গত ফতেহপুর রাস্তার বেহাল অবস্থা। স্থানীয়রা জানান- এই রাস্তার একাংশ প্রায় সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে। বৃষ্টি হলে ধারণ করে জলাবদ্ধতার ভয়াবহ রূপ। পৌর এলাকায় নিয়মিত ড্রেন খনন না করায় সামান্য বৃষ্টি হলেই এ রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। ২ নং ওয়ার্ডের ফতেপুর রোডের বাসিন্দা খন্দকার আলমগীর হোসেন বলেন- এ রাস্তাটি বছরের বেশির ভাগ সময়ই পানির নিচে তলিয়ে থাকে। বৃষ্টির পানি জমে ব্যস্ততম এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি করেছে স্থানীয় এলাকাবাসী।

ওই এলাকার একাধিক ব্যক্তি বলেন- নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর পানিতে ডুবে থাকা খানাখন্দে ভরা রাস্তায় বিপর্যস্ত পৌরসভার এ এলাকাবাসী।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন-"পশ্চিমপাড়া ফতেহপুর রোডে আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দিয়েছি। ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাগবে কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী বাড়ানো হয়েছে এবং নিয়মিত ড্রেন গুলো পরিষ্কার করা হচ্ছে। আশা করি এই সমস্যা সামনে আর থাকবে না"।

উল্লেখ্য ১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে পৌরসভায় উন্নীত করা হয়। ৬৮ হাজার ২১৯ জনসংখ্যার নবীনগরকে ২০০৯ সালে প্রথম শ্রেণির পৌরসভায় রূপান্তর করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর