মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নবীনগর পৌরসভার পরামর্শ সভা অনুষ্ঠিত

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৭:২৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা (Local Preparedness Plan - LPP) প্রণয়নের লক্ষ্যে অংশীজনের সাথে পরামর্শ সভা বুধবার (১৩ আগস্ট) পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিআরআরপি) এর আওতায় পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ প্রকল্পে সহযোগিতা করছে বিশ্বব্যাংক, ইপটিসা, এডিএসএল ও ডিপিডিএস।

অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, এবং জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভায় নবীনগর পৌরসভার প্রশাসক রাজীব চৌধুরী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, এছাড়া প্রকল্পের প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস খান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, রাজনৈতিক নেতৃবৃন্দ, নবীনগর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জি এম আরিফ সারোয়ার উপস্থিত ছিলেন। এ পরামর্শ সভায় ৯ টি ওয়ার্ড থেকে বিভিন্ন পেশা ও বয়সের ২৭ জন উপস্থিত ছিলেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দূর্যোগের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে ৩ টি ভাগে ভাগ হয়ে দলীয় কাজ করে উপস্থাপন করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর