মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

ফুঁসে উঠেছে তিস্তা, ভয়াবহ বিপদের আভাসে খোলা হলো ৪৪ গেইট

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৪:৪০

ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে জেলার ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার, অর্থাৎ বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টায় পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ২২ সেন্টিমিটার। অর্থাৎ ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

তিস্তা ব্যারাজে নিয়োজিত পানি পরিমাপক নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী গণমাধ্যমকে বলেন, তিস্তার পানি সকাল ৬টা বিপৎসীমার ওপরে ছিল। পরে ৯টায় পানির প্রবাহ ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর