মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে নেইমাররা 

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৭:০১

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নতুন করে দল গোছানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিশ্বকাপের প্রস্তুতির জন্য কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আয়োজনের পরিকল্পনা করছে।

ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে অক্টোবর ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের বিষয়ে সমঝোতা হয়েছে। বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হলে খেলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সূচি অনুযায়ী, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে খেলতে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দুটি ঐতিহ্যবাহী কিরিন কাপের অংশ। 

২০২২ কাতার বিশ্বকাপের আগেও ব্রাজিল এশিয়া সফরে আসে, যেখানে কোরিয়াকে ৫-১ ও জাপানকে ১-০ গোলে হারায় তারা। 

এ ছাড়া নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে এবং আগামী মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে সিবিএফের। ইউরোপ বা আমেরিকার মাটিতে হতে পারে এই ম্যাচ। যা বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করবে।

২০২৬ সালের জুনে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আরও দুইটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ডিসেম্বরের ড্র শেষে কোচিং স্টাফের মূল্যায়নের ভিত্তিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর