মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়বে ৪৫ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৬:২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সম্ভাব্য সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,০৯৮টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, যেখানে দায়িত্ব পালন করবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকির সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভায় উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তখন ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,১৪৮ এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। তবে, ২০২৫ সালে ভোটার তালিকা হালনাগাদ শেষে আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন, যার মধ্যে জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত ভোটার অন্তর্ভুক্ত থাকবে।

এবার প্রায় ২,৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র যুক্ত হওয়ার কারণে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ৪৫,০৯৮টি এবং ভোটকক্ষের সংখ্যা বাড়বে ১৯,০০০, মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।

সভায় জানানো হয়, ভোটগ্রহণ কর্মকর্তা প্রয়োজন হবে মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন। পূর্ববর্তী নির্বাচনের তুলনায় ১০% বেশি কর্মকর্তাকে প্যানেলে রাখা হয়েছে। এদের মধ্যে ৫% অতিরিক্ত কর্মকর্তা প্রশিক্ষণপ্রাপ্ত। ফলে আগামী নির্বাচন উপলক্ষে মোট ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর