মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জোড়া গোল করেও দলের হার দেখলেন রোনালদো

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৬:১৩

প্রাক-মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিও আভের বিপক্ষে হ্যাটট্রিকের পর এবার আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল করলেন পর্তুগিজ তারকা। তবে রোনালদোর নৈপুণ্যেও জয়ের দেখা পায়নি সৌদির ক্লাব আল নাসর।   

রোববার (১০ আগস্ট) স্পেনের ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে স্বাগতিক আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে সৌদির ক্লাবটি। আল নাসরের হয়ে দুটি গোলই করেন রোনালদো। অন্যদিকে আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেছেন আদ্রি এমবারাবা ও একটি গোল আসে সার্জিও আরিবাসের পা থেকে।    

খেলার ষষ্ঠ মিনিটে আরিবাসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭ মিনিটে সাদিও মানের পাস থেকে গোল করে খেলার সমতা ফেরান রোনালদো। এরপর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে নেয় ক্রিস্টিয়ানো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই (৪৩ মিনিটে) এমবারাবার গোলে সমতায় ফেরে আলমেরিয়া।

খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে থাকা স্বাগতিকরা ৬১ মিনিটে এমবারাবার করা দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে।

এই ম্যাচ দিয়ে আল নাসর প্রাক-মৌসুম শেষ করল। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর