মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৫:৫০

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে গাড়িটি পার্কিংয়েই ছিল। আজ দুপুর পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করার জন্য আসলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন ওই দুইজন। তবে, ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে রমনা থানায় খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, মেলেনি মরদেহ দুটির পরিচয়ও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর