মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যে কারণে ২ উপদেষ্টাকে অভিনন্দন জানাল উপদেষ্টা পরিষদ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৮:০৭

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকেও অভিনন্দন জানানো হয়েছে ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের শুভেচ্ছা জানানো হয়। পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কারণ শুল্ক কমানোর ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে। তিনি জুলাইয়ের ৩৬ দিনের পুরো অনুষ্ঠানমালা নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটি একদম সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের আয়োজনে লাখ লাখ জনতা উপস্থিত ছিল মানিক মিয়া এভিনিউতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর