মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

টানা বর্ষণে দিনাজপুরে ৩ নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৬

মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে দিনাজপুরে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে। এতে দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া তিনটি নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে।


সন্ধ্যা নাগাদ সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণার কেন্দ্র।

এদিকে, টানা বর্ষণে বিপাকে পড়েছেন প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষেরা। যানবাহনও অন্যান্য দিনের তুলনায় অনেক কম চলাচল করতে দেখা গেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুরে ২০ মিলিমিটার, শনিবার (২৩ সেপ্টেম্বর) ২৩ মিলিমিটার ও রোববার সকাল ৯টা পর্যন্ত ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি লঘুচাপ। আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তবে এখনও পর্যন্ত বন্যার পূর্বাভাস দেওয়া হয়নি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুরের তিনটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। জেলার পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ০৫, সেখানে বর্তমান পানির পরিমাণ ৩১ দশমিক ৯৬। আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৫০, পানির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫৫। জেলার ইছামতী নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৫০, পানির পরিমাণ ২৮ দশমিক ০০ রেকর্ড করা হয়েছে। রোববার সন্ধ্যা নাগাদ এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর