মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ফারুকী

আশিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৬:০৪

আশিয়ান (ASEAN-Association of South-East Asian Nations) দেশসমূহের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে রচিত এ সম্পর্কের শেকড় অনেক গভীরে। দেশগুলোর মানুষের মাঝে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন দীর্ঘকালের।

উপদেষ্টা বলেন, আশিয়ান পর্যটন, দেশগুলোর সাথে বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ রয়েছে, যথাযথ উদ্যোগ নিয়ে এ সুবিধা কাজে লাগাতে হবে।

আশিশান ডে উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঢাকার রয়েল থাই অ্যাম্বেসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ফারুকী।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ও মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা ওসমান।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৭ সালের ৮ আগস্ট আশিয়ান গঠিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর