মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রান গেল মোটরসাইকেল চালকের

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৮:২৪

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্বরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক।

বুধবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিল্লাল খাঁ (৩২), তিনি ভাঙ্গা উপজেলার জান্দি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো ব-১৫-৮৭৫০) নড়াইলগামী পথে ভাঙ্গা গোলচত্বরে একটি ডিসকভার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিল্লাল খাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর