মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৮ ঘণ্টা শিফট নিয়ে দীপিকা-সন্দীপ বিতর্ক

কাজল-রানির পর দীপিকার পক্ষ নিলেন রুবিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৬:০৪

পরিবার ও পেশার সঙ্গে সমতা রাখতে দীর্ঘদিন ধরেই ভিন্ন পথে হাঁটার কথা বলে আসছেন বলিউডের প্রথম সারির কয়েকজন তারকা। ৮ ঘণ্টা কাজ, মাসের বিশেষ বিশেষ দিনে বিশ্রামের মতো মৌলিক বেশ কিছু দাবিতে সম্প্রতি বলিউডে সুর চড়ছে। দিনে ৮ ঘণ্টা কাজ নিয়ে দীর্ঘদিনের সেই চাপা কণ্ঠ প্রকাশ্যে আনার নেপথ্যে কিন্তু বলতেই হয় বলিউডের ‘মস্তানি’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কথা।

এই বিষয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি ‘স্পিরিট’ ছেড়ে বেরিয়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। দীপিকার ৮ ঘন্টা শিফটের কাজ করা নিয়ে আপত্তি ছিল পরিচালকের। ফলে সিনেমা ছেড়ে বেরিয়ে যান দীপিকা। তবে এ নিয়ে শোরগোল পড়ে যায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে। দীপিকার হয়ে মন্তব্য প্রকাশ করেন অনেকেই। এবার দীপিকার হয়ে কথা বললেন অভিনেত্রী রুবিনা দিলাইক।

রুবিনা ছোট পর্দার একজন সুপরিচিত অভিনেত্রী। এছাড়া ‘বিগ বস ১৪’ বিজয়ী হয়েছিলেন তিনি। ‘ছোটি বাহু’ এবং ‘সাস বিনা শাশুরাল’সহ একাধিক ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম তখন কাজের জন্য প্রচুর কষ্ট করতে হত। এমনও সময় গেছে যখন ইন্ডাস্ট্রিতে ১৭ ঘণ্টার বেশি কাজ করেছি আমি। তবে আমি চাই না এটা হোক।’

এই অভিনেত্রীর কথায়, ‘আমি যদি প্রযোজক হই তাহলে আমি একদমই চাইবো না আমার দিনে যারা কাজ করছেন তাঁরা আট ঘণ্টার বেশি কাজ করুক। আমি এমন একটি ব্যবস্থা করব যাতে ৮ ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যায়।’

রুবিনা দিলাইক বলেন, ‘একজন ব্যক্তি যদি একটি সময়ের মধ্যে কাজ করে তাহলে সেই কাজ অনেক বেশি ভালো হয়। তবে এক্ষেত্রে কাউকে আপনি জোর করতে পারেন। অনেকেই আছেন যেমন পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ বা ডাক্তাররা ১৬ থেকে ১৮ ঘন্টার বেশি কাজ করেন।’

অভিনেত্রী কথায়, ‘আপনার যদি অতিরিক্ত সময় কাজ করতে কোনও সমস্যা না হয় তাহলে তা নিয়ে চর্চা হওয়ার কথা নয়। তবে যদি আপনি অতিরিক্ত সময় কাজ করেন আর আপনাকে যদি অর্থ প্রদান না দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাপারটা অবশ্যই নিন্দনীয়। তাই অতিরিক্ত কাজ করবেন কী করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।’

আগে ৮ ঘণ্টা কাজের বিষয়ে অভিনেত্রী কাজল, রানি মুখার্জি, নির্মাতা সিদ্ধার্থ পি মালহোত্রাসহ আরও অনেক দীপিকার পক্ষ নিয়েছেন। সেই তালিকায় যুক্ত হল রুবিনা দিলাইকের নাম।

তবে গেল মাসে ৮ ঘণ্টা কাজের বিষয় নিয়ে দীপিকাকে খোঁচা দেন দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সদ্য বলিউডে আসা অভিনেত্রী রাশমিকা মান্দানা। অকপটে তিনি বলেন, ‘৮ কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।’ রাশমিকার এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর