মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মাইকেল ভন

স্টোকস থাকলে ওভাল টেস্টে জয় পেত ইংল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১১:৪৬

ওভাল টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জিততো ইংল্যান্ড। কিন্তু জয়ের খুব কাছে থেকেও পথ হারিয়েছে ইংলিশরা। বিপরীতে সিরাজের জাদুকারী পারফরম্যান্সে ৬ রানের জয় পেয়েছে ভারত। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ড্রয়ে শেষ করতে সক্ষম হয়েছে ভারত। 

তবে শেষ ম্যাচে হারের পেছনে স্টোকসের না অনুপস্থিতিকে দায়ী করেছেন মাইকেল ভন। তিনি বলেন, বেন স্টোকস দলে থাকলে ইংল্যান্ড টেস্টটা জিততো। সিরিজে দলের হয়ে বড় অবদান রেখেছে সে। এমনকি মানসিকভাবেও।

ওভাল টেস্টে শুরুর আগে ১৭ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন স্টোকস। সঙ্গে তার নামের পাশে ছিল ১ সেঞ্চুরিতে ৩০৪ রান। কিন্তু কাঁধের চোট তাকে শেষ টেস্টে বেঞ্চে বসে থাকতে বাধ্য করে। সিরিজ নির্ধারণী ম্যাচেই আবার ক্রিস ওকস চোট পাওয়ায় বোলারে ঘাটতি দেখা যায়। 

স্টোকস থাকলে নিশ্চিতভাবেই সেই শূণ্যস্থান পূরণ করতেন ইংল্যান্ডের অধিনায়ক। ৩৭৪ রানের লক্ষ্যে শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। সেই সমীকরণ ঘোচাতে গিয়ে ইংল্যান্ডের ব্যাটাররা আতঙ্কিত হয়ে পড়ে বলে মনে করেন মাইকেল ভন। 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, শেষ দিনে সকালের দিকে তাকান ইংল্যান্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের শুধু একটা জুটি দরকার ছিল। কিন্তু তারা আতঙ্কিত হয়ে খেলছিল। সঙ্গে প্রচণ্ড আক্রমণাত্মকভাবে খেলেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর